ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মোকামতলা ওভারব্রিজে ট্রাক–কাভার্ডভ্যান সংঘর্ষে দু’জন গুরুতর আহত

জাফর ইকবাল, মোকামতলা
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ৩১ বার পঠিত
২৩-১১-২৫ রবিবার সকাল ৬টা ৪০ মিনিটে  মোকামতলা ওভারব্রিজের উত্তর পাশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বগুড়া থেকে রংপুরগামী কয়লা বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-৭৯৩৯) সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যানবাহনের সামনের অংশে অবস্থানকালে একই দিকগামী একটি কাভার্ড ভ্যান (চট্ট মেট্রো শ-১১-৪১৯৪) পেছন থেকে জোরালো ধাক্কা দেয়।
হঠাৎ সংঘটিত এ চাপা-ধাক্কা ঘটনায় কাভার্ড ভ্যানটির ড্রাইভার ও হেলপার সামনের অংশে গুরুতরভাবে আটকা পড়ে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনগণ বিষয়টি দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করলে, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মাসুদ রানা। তার নির্দেশনায় ফায়ার সার্ভিসের সদস্যরা আধুনিক যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার করে জটিল পরিস্থিতির মধ্যেও আটকা পড়া দুই শ্রমিককে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারকৃত আহতরা হলেন, মোঃ মুন্না (১৮)
 মোঃ রেজাউল করিম (২৫)
দুজনকেই গুরুতর অবস্থায় অ্যাম্বুলেন্সযোগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, অসতর্কতা ও নিয়ন্ত্রণহীন গতির কারণে এ দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনায় এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মোকামতলা ওভারব্রিজে ট্রাক–কাভার্ডভ্যান সংঘর্ষে দু’জন গুরুতর আহত

সর্বশেষ পরিমার্জন: ০২:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫