ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
মোটরসাইকেল চুরির সময় গণপিটুনিতে চোরের মৃত্যু

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৮৭ বার পঠিত

নইমুল ইসলাম নায়ুম, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) : মোটরসাইকেল চুরির সময় গণপিটুনিতে চোরের মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি করার সময় ধরা খেয়ে গণপিটুনিতে চোরের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হরিপুর উপজেলার জাদুরাণী হাটে এ ঘটনা ঘটে। বিষয়টি নাগরিক ভাবনা পত্রিকাকে নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে জাদুরাণী হাটে মোটরসাইকেল চুরি করার সময় ধরা পড়ে ওই চোর। তখন গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে। তবে নিহত চোরের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ওসি।
আরও পড়ুন:




















