ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৩ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
যশোরের মণিরামপুরে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার, তিন ব্যবসায়ী আটক

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১২:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৪৭ বার পঠিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা টিম যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলায় সীমান্তবর্তি মনোহরপুর ও শানতলা গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমানে বিদেশী মদ, ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। এ সময় আটক হয়েছে তিন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন তারা। এ সংক্রান্তি পৃথক দুটি থানায় চারজনের বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ও কেশবপুর উপজেলার সানতলা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে।
এ সময় কেশবপুর উপজেলার শানতলা গ্রামের শওকত গাজীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আবু রায়হান (৩২) এর বসতঘরে তল্লাশী করে ৯ বোতল বিদেশী মদ উদ্ধার করে গোয়েন্দা টিম। পরে রায়হানের দেয়া তথ্যের ভিত্তিতে মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত-ছফর আলী গাজীর ছেলে সাগর গাজী (২৮) ও কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রাম থেকে শ্যামল বৈরাগীর ছেলে রাজু বৈরাগী ওরফে পরাণ (২৫) এর বাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তাদের বসত বাড়ি থেকে আরো ৪৬ বোতল বিদেশি মদ ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয় বলে গোয়েন্দা টিম মামলায় উল্লেখ করেছে।
তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা টিম অভিযান পরিচালনাকালে আটককৃত তিনজনের বাড়ি থেকে সর্বমোট ৭৭ বোতল বিদেশী মদ, ৪০ বোতল ফেনসিডিল, প্রায় ৬ কেজি গাঁজা, দু’টি মোবাইল ফোন ও বেশকিছু ইয়াবাসহ নগদ অর্থ উদ্ধার করে। এছাড়াও ঘটনার সময় খুলনা ল-১১-৮৫৩০ নম্বরের সুজুকি জিক্সার একটি মটরসাইকেল আটক করা হয়। এসময় টিমের নেতৃত্বদানকারী পরিদর্শক (গোয়েন্দা) রাসেল আলীর সাংকেতিক ইশারায় তাদের আরও কয়েকজন সহযোগী মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকায় সঠিক তথ্য গোপন করে কৌশলে সংশিষ্ট থানায় মামলা দেয়া হয়েছে। এদিকে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার পরিদর্শক (গোয়েন্দা) রাসেল আলী বাদী হয়ে মণিরামপুর থানায় ২জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নম্বর ১৬। অপরদিকে উপপরিদর্শক (গোয়েন্দা) জামাল হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় অপর ২জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় সঞ্জিত কুন্ডু নামে একজনকে পলাতক আসামি করা হয়েছে।
তবে অভিযান পরিচালনাকারী টিমের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের দেয়া অভিযোগের সত্যতা যাচায়ের জন্য খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (গোয়েন্দা) রাসেল আলীর ০১৭২৯৪৫৩৪৬৭ নম্বরের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও পড়ুন:


















