ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

যানজট নিরসনে কুমিল্লা-সিলেট মহাসড়কে যৌথবাহিনী

এম. জে. এ মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ৭৭ বার পঠিত
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট ও থানা গেইট, বুড়িচং উপজেলার কংশনগর বাজার এবং মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় যানজট নিরসনে যৌথবাহিনীর অভিযান ছিল প্রশংসনীয়।
ঈদের পূর্ববর্তী ও ঈদ পরবর্তী সময়ে যানজট নিরসন। যান ও মাল পরিবহনগুলো নির্ভিগ্নে গন্তব্যে পৌঁছাতে সেনা ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী মাঠে কাজ করে আসছেন। এ অভিযান যাত্রী এবং পথচারিরা যৌথবাহিনীর অভূতপূর্ব অবদান বলে দাবী করেছেন।
শনিবার (১৪ জুন) দুপুরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে যানজট মুক্ত কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট ও থানা গেইট এলাকা ছিল চেনা শহরের ব্যাতিক্রম দৃশ্য। যানজট নেই, নেই কোন হোন্ডার বহর। যৌথ বাহিনীর অভিযান দেখে মোটর সাইকেলগুলো পিছু হটে ভিন্ন সড়কে পালিয়ে যেতে দেখা যায়।
এ সময়ে যানজট নিরসনের পাশাপাশি পরিবহন গুলোতে মাদকসহ নিষিদ্ধ মালামাল বহন করে কিনা তা দেখা, মাল ও যাত্রী পরিবহন এবং মোটর সাইকেল গুলোর ফিটনেস, লাইসেন্স, বীমা, ড্রাইভিং লাইসেন্স চেক, হেলমেট আছে কি না ? তার তদারকী করে আসছেন।
যানজট নিরসনে সড়কে যৌথবাহিনীর সদস্য দেবিদ্বার থানার উপ-পরিদর্শক সাগর বড়ুয়া জানান, যানজট নিরসনে আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
দেবিদ্বার সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বশির উদ্দিন জানান, যানজট নিরসনে আমরা কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট ও থানা গেইট, বুড়িচং উপজেলার কংশনগর বাজার এবং মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় কাজ করছি। যদিও এ অভিযান ঈদ পূর্ববর্তী ৪ দিন এবং ঈদ পরবর্তী ৪ দিনের ছিল। তবে বিশেষ প্রয়োজনে এবং বিশেষ মুহুর্তে এ অভিযান অব্যাহত রয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, সম্প্রতি অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে দেবিদ্বার নিউমার্কেট তিশা পরিবহনের চালকের সাথে ট্রাফিক পুলিশের কথাকাটাকাটিই নয়, তিশা পরিবহনের চালক পুলিশের উপর হাত তুলে এবং অপর ঘটনায় নিয়ম বহির্ভূতভাবে পানুয়ারপুল এলাকায় অটো চালানোর প্রতিবাদ করায় অটো চালক থানা পুলিশকে মারধর করে। এ দুটি ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়। তিশা ও অটো চালককে আটক এবং গাড়িগুলি জব্ধ করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

যানজট নিরসনে কুমিল্লা-সিলেট মহাসড়কে যৌথবাহিনী

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫