ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
যুক্তরাজ্য বিএনপি’র শীর্ষ নেতা আবেদ রাজা’র বাংলাদেশ সফরে আসছেন ১৪ জানুয়ারী

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / ৪৬ বার পঠিত

সিলেট প্রতিনিধি : যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা দীর্ঘ এক যুগ পর মাতৃভূমি বাংলাদেশে পা রাখতে চলেছেন। আগামী ১৪ জানুয়ারি ২০২৫ইং (মঙ্গলবার), তিনি লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। একই দিন দুপুর ৩টায় তিনি ঢাকা থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা নিশ্চিত করেছেন। ২২ জানুয়ারি, সকাল ১১টায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করবেন। আবেদ রাজা দীর্ঘ দিন প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি তার ভালোবাসা অটুট। তবে তিনি ব্যক্তিগত ভাবে গভীর দুঃখ প্রকাশ করেছেন, কারণ সরকারের নিপীড়ন ও দমননীতির কারণে মাযের মৃত্যু এবং বড় ভাইয়ের জানাজায় উপস্থিত থাকার সুযোগ পাননি। তিনি বলেন, “স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমার পরিবারকে হারানোর বেদনাকে বহুগুণ বাড়িয়েছে। তবে দেশের জনগণের প্রতি আমার দায়িত্ব এবং ভালোবাসা কখনোই কমেনি। এবার আমি দেশে ফিরে তাদের সাথেই সময় কাটাবো এবং তাদের পাশে থাকার চেষ্টা করবো। দেশে ফিরে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিযে কাজ করবেন বলেও তিনি জানান। আবেদ রাজা’র পরিচয়: আবেদ রাজা বর্তমানে যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দক্ষিণ সুরমা যুবদলের সাবেক সভাপতি এবং সিলেট সদর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করেছেন।
আরও পড়ুন:




















