ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

যুব মহিলা লীগ নেত্রী ও সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

নাগরিকভাবনা ডেস্ক:    আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) সকালে শহরের বড়স্টেশন এলাকার তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ফরিদা ইলিয়াস ওই এলাকার মৃত আবদুল গফুরের মেয়ে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আস্থাভাজন ছিলেন।
জানা যায়, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে ছিলেন। গত কয়েক মাস চাঁদপুরে প্রকাশ্যে আসেন। সেই সঙ্গে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডের নতুন-পুরনো ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন।
সকালে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির ও চাঁদপুর সদর মডেল থানার (ওসি) ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার (ওসি) ফয়েজ আহমেদ জানান, তার বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসবিরোধীসহ একাধিক মামলা রয়েছে। আটকের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
12 September 2026

১৫০-পিস ইয়াবাসহ মির্জাপুরে সাবেক ইউপি সদস্য আটক

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

যুব মহিলা লীগ নেত্রী ও সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬