ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০৮ মে ২০২৬

যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন জায়গায় জরিমানা 

রাজু আহমেদ, রাজবাড়ী
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ৩৪ বার পঠিত
রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক আইন বাস্তবায়নে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এসময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাংশা উপজেলার সর্দার বাস স্ট্যান্ড এলাকায় এ যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেট কার ও বাসের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি ট্রাকের মালামাল ওভারলোড রয়েছে কি না তাও পরীক্ষা করা হয়।
এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুইটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেট কার চালকের বিরুদ্ধে মামলা করা হয়। দুই মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং ট্রাফিক নিয়ম ভঙ্গের দায়ে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এক প্রাইভেট কার চালকের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকাসহ ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চেকপোস্ট পরিচালনা শেষে মোট ৩টি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন জায়গায় জরিমানা 

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬