ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রাঘবপুর আলী আহমেদ কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

এম.জে.এ মামুন:
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ১২৭ বার পঠিত
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাঘবপুর গ্রামে নবনির্মিত রাঘবপুর আলী আহমেদ কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে এ ক্লিনিকের উদ্বোধন করা হয়। নতুন এই কমিউনিটি ক্লিনিক উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা-সংক্রান্ত প্রত্যাশা পূরণ হলো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মহিবুস ছালাম খান। সঞ্চালনায় ছিলেন কমিউনিটি ক্লিনিকের CHCP রাশেদুল আল আমিন রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাত ইরতেশাম এবং ক্লিনিক নির্মাণের উদ্যোক্তা ও জমিদাতা মোঃ জহিরুল ইসলাম মুছলেম।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টার্লিং মাল্টি টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজালাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জসীম উদ্দিন, নৌশের আলম, নাজিম উদ্দিন নয়ন মাষ্টার, গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের, এডভোকেট ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঘবপুর আলী আহমেদ কমিউনিটি ক্লিনিকের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাসেল মেম্বার।
উদ্বোধন উপলক্ষে রাঘবপুর ও আশপাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এই কমিউনিটি ক্লিনিক চালু হওয়ায় রাঘবপুরসহ আশপাশের মানুষ এখন ঘরে বসেই প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর যত্ন, সাধারণ চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা, ভ্যাকসিনেশনসহ নানা সুবিধা পাবে। এতে এলাকাবাসীর চিকিৎসা ব্যয় কমবে এবং দ্রুত সেবা পাওয়া সহজ হবে।
অনুষ্ঠানের শেষে আগত রোগীদের সঙ্গে কথা বলেন অতিথিবৃন্দ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাঘবপুর আলী আহমেদ কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫