ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজবাড়ীতে আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত-১

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ৬০ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সজিব (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব নাটোরের বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি ট্রাক চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন।
তবে দুর্ঘটনার সময় তিনিই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকা মেট্রো–ট ২২-৭১৭০ নম্বরের আলুবোঝাই ট্রাকটি রাজবাড়ীর কামালদিয়ায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচে চাপা পড়া সজিবকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


















