ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ০৬ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজবাড়ীতে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৭:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৪ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর জেলার পাংশা উপজেলায় একাধিক মামলার সন্দিগ্ধ ও এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।শনিবার (১৪ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের বাসিন্দা আকুল মণ্ডলের ছেলে ডাবলু মণ্ডল (৩৭), কশবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের আব্দুল গফুর খানের ছেলে মো. ইমরান খান (২৩), মো. আভাস মণ্ডলের ছেলে মো. রবিউল মণ্ডল (৩০) এবং মৃত শামসুদ্দিন শেখ ওরফে বারে শেখের ছেলে মো. হানিফ শেখ (৩৫)।এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।























