ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

রাজবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে দুর্বৃত্তদের হামলা

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ৫৫ বার পঠিত
রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় গভীর রাতে এক বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা বাড়ির টিনের বেড়া কেটে ভাঙচুর চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (৪ মার্চ) রাত প্রায় ১২টার দিকে বাবুপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভট্টাচার্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আব্দুল কাদের জানান, রাত ১২টার দিকে তিনি ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করেই কে বা কারা বাড়ির টিনের বেড়া কেটে ভাঙচুর চালায়। তবে তার কারও সঙ্গে কোনো ধরনের শত্রুতা নেই বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “আমার কারও সঙ্গে কোনো বিরোধ নেই। তবুও কেন আমার বাড়িতে এমন হামলা হলো, বুঝতে পারছি না। এ ঘটনায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে,পাংশা মডেল থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে দুর্বৃত্তদের হামলা

সর্বশেষ পরিমার্জন: ১২:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬