ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজবাড়ীতে ট্রাকচাপায় তাফসিরুল সরদার নামে এক শিশুর মৃত্যু

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১২:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ৫৩ বার পঠিত

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের পার্সপোট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাফসিরুল মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের বেদে সাদ্দাম সরদারের ছেলে। তারা আলাদীপুরের রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অফিসের বিপরীত পাশের মাঠে অস্থায়ী ঘর তুলে বসবাস করেন। নিহত তাফসিরুলের প্রতিবেশী বেদে সবুজ মোল্লা জানান, তারা প্রায় ৪০টি বেদে পরিবার এক মাস আগে আলাদীপুরে রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অফিসের বিপরীত পাশের মাঠে অস্থায়ী ঘর তুলে বসতি গড়েন। দুইদিন আগে ঈদের জন্য নতুন একটি প্যান্ট কেনে তাফসিরুল। তবে তার ওই প্যান্টটি পড়নে ঢিলা হয়। সেই সুবাদে আজ ইফতারের কিছুক্ষণ আগে সে ওই প্যান্টটি ফিটিং করার জন্য বাইসাইকেল নিয়ে স্থানীয় আলাদীপুর বাজারে দর্জির দোকানে যায়। প্যান্ট ফিটিং করে বাড়ী ফেরার পথে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই বিষয়, আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জাতীয় দৈনিক নাগরিক ভাবনাকে বলেন , শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তপূর্বক আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:
















