ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রাজবাড়ীতে মাদকের আস্তানায় সদর থানার চিরুনি অভিযান

রাজু আহমেদ, রাজবাড়ী:    রাজবাড়ীতে মাদকের বিস্তার রোধ ও অপরাধ দমনে শহরের বিভিন্ন চিহ্নিত মাদকের আস্তানায় (স্পট) বিশেষ অভিযান পরিচালনা করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।
​সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষের সরাসরি নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই চিরুনি অভিযান পরিচালনা করে।
​থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের অন্যতম প্রধান মাদকের আখড়া হিসেবে পরিচিত মেসো ঘাটা ও বুড়া কান্দা সহ বিভিন্ন এলাকার স্পটগুলোতে একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক বিক্রেতা ও সেবীদের আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
​অভিযান প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান জিরো টলারেন্স। শহরের মেসো ঘাটা ও বুড়া কান্দাসহ যেখানেই মাদকের কারবার চলবে, সেখানেই পুলিশি অ্যাকশন নেওয়া হবে। রাজবাড়ী সদর থানাকে মাদক ও অপরাধমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
​এলাকাবাসী পুলিশের এই আকস্মিক ও সাহসী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা শহরজুড়ে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: আব্দুর রহমানেল মাছউদ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

নারায়ণগঞ্জে তৈরি বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকাসহ ৩৭ দেশে

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

রাজবাড়ীতে মাদকের আস্তানায় সদর থানার চিরুনি অভিযান

সর্বশেষ পরিমার্জন : ০৪:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬