ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজবাড়ীর গোয়ালন্দে গণধর্ষণ ঘটনায় আটক -৩

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ২৭ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজন গ্রেফতার করেছে। তারা হলো ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব বিল মাসুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল শেখ (২২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পূর্ব উজানচর দরাপের ডাঙ্গী গ্রামের মো. চাঁন মিয়া মোল্লার ছেলে রাকিব মোল্লা (২১) এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার গনি শেখের পাড়া গ্রামের মো. কালিম উদ্দিনের ছেলে সজিব মোল্লা (২৪)।
জানা যায়, গত ৫ আগস্ট বিকেল ৪ টা হতে সাড়ে ৪ টার মধ্যে দুই তরুণী উজানচর গোধূলি পার্কের পুকুর পাড়ে বসে গল্প করছিল। কিছুক্ষণ পর ফয়সালসহ অন্যরা পার্কের আশেপাশে ঘুরাঘুরি করতে থাকে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভিকটিম ও ভিকটিম এর সাথে থাকা তাদের বন্ধু সোহানকে গোধূলি পার্কের ভেতর পুকুরের পাশে থাকা খালি জায়গায় নিয়ে ভিকটিমের কাছে থাকা ফোন এবং ভিকটিম এর বন্ধু সোহানের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। পরে বিবাদীরা ভিকটিমের বন্ধু সোহানকে ভয়ভীতি দেখিয়ে সেই স্থান থেকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে বিবাদীগণ ওইদিন রাত সাড়ে ৮ টার দিকে ভিকটিম উজানচর বেড়িবাধ সংলগ্ন রিয়াজউদ্দিন পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ধইঞ্চা ক্ষেতে নিয়ে গিয়ে ভিকটিমকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় ৮ আগস্ট শুক্রবার ভোর সাড়ে ৪ টা হতে সাড়ে ৫ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে আসামীদের গোয়ালন্দ ঘাট থানাধীন উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে।
এ বিষয়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:


















