ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৪ মে ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ডাকাতি ১২ লক্ষ ৭১ হাজার টাকা লুট করার অভিযোগ উঠেছে  

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ৬৮ বার পঠিত
রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে পায়েল প্লাস্টিক কারখানা ও ভাঙারী দোকানে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে ধারালো অস্ত্র হাতে ৭-৮ জনের একটি ডাকাত দল কারখানার নাইট গার্ড মজিবর রহমানকে বেঁধে রেখে ভিতরে প্রবেশ করে। তারা ক্যাশবাক্স থেকে বিক্রির নগদ ১২ লক্ষ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ বিষয়, কারখানার মালিক জাহিদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপারসহ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ডাকাতি ১২ লক্ষ ৭১ হাজার টাকা লুট করার অভিযোগ উঠেছে  

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫