ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
রাজবাড়ীর বালিয়াকান্দির প্রবাসী জাহাঙ্গীরের নিথর দেহ ফিরলো কফিনে

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ৯৭ বার পঠিত

১৭ বছরের প্রবাস জীবন শেষে কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন রাজবাড়ীর প্রবাসী জাহাঙ্গীর শেখ। দীর্ঘ প্রবাস জীবনের পর পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে বিদেশে গেলেও শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জনালেন তিনি।
জাহাঙ্গীর শেখ, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সেলিম শেখের বড় ছেলে। মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে কফিনবন্দি অবস্থায় তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছে। পরে ধর্মীয় রীতিতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ভাগ্যের সন্ধানে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন জাহাঙ্গীর শেখ। দীর্ঘ ১৭ বছর প্রবাসে কাটিয়ে কিছুদিনের মধ্যেই দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই গত ৬ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
জাহাঙ্গীরের আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। সবাই বলছে। এভাবে জাহাঙ্গীরের চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:





















