ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রাজবাড়ী জেলা বিএনপি’র কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

রাজু আহমেদ, রাজবাড়ী:    রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আ/গু/ন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কার্যালয়ের কেচিগেটের কিছু অংশে আ/গু/নে/র তাপ লেগে কালো হয়ে গেছে এবং গেটের পাশে টাঙানো ব্যানার পুড়ে গেছে। তবে আগুনে কার্যালয়ের ভেতরে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার (২ অক্টোবর) দিনগত রাতে জেলা শহরের আজাদী ময়দানের পাশে বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, জেলা বিএনপির কার্যালয়টি পুড়িয়ে দেওয়ার জন্য ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা এই ঘটনা ঘটিয়েছে। আমাদের দলের নেতাকর্মীরা এবং কেয়ারটেকার রাত ১টা পর্যন্ত ছিল। তারা যখন চলে গেছে তারপরই এই ঘটনা ঘটিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এই পার্টি অফিসটাকে জ্বালিয়ে দেওয়া। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম পিন্টু  বলেন, ফ্যাসিবাদ সারাদেশব্যাপী একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানাভাবে নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে। গত সাত মাসে বিএনপি সরকারের যে সফলতা, যে অর্জন সেটাকে নশ্যাত করার জন্য পরিকল্পিতভাবে এটা করেছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগের যুবলীগ ও ছাত্রলীদের সব সন্ত্রাসীদের নামে মামলা থাকলেও তারা ঘোরাফেরা করে। আমরা এই আ/গু/ন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এর সঙ্গে জড়িত তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাই।
জেলা বিএনপির কার্যালয়ের কেয়ারটেকার মো. আতর আলী শেখ বলেন, আমি রাত ১টার দিকে আমি প্রতিটি তালা বন্ধ করে বাড়িতে গেছি। সকাল সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী এসে আমাকে বলে কার্যালয়ের কেচিগেট পোড়া। তখন আমি এসেও তাই দেখি। এরপর নেতাকর্মীদের খবর দেই।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, জেলা বিএনপির কার্যলয়ের আ/গু/নে/র ঘটনার খবর শুনেই আমি ঘটনাস্থলে আসি। এসে দেখি কেরোসিন দিয়ে আ/গু/ন লাগিয়েছে। যেই হোন না কেনো আমরা আইনের আওতায় আনব।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

রাজবাড়ী জেলা বিএনপি’র কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬