ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রাজশাহীতে ভূয়া কবিরাজের প্রতারণা

 গোলাম কিবরিয়া, রাজশাহী:   রাজশাহী মহানগরীতে কথিত ভুয়া কবিরাজের প্রতারণার তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলা এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. তানজিলুল ইসলাম (লাইক)।
অভিযোগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন সাংবাদিক জানতে পারেন, রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি এলাকার বাসিন্দা মুরাদ হোসেন দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁক, পানি পড়া ও বিভিন্ন অলৌকিক চিকিৎসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন। অভিযোগ রয়েছে, এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য তার কোনো স্বীকৃত প্রাতিষ্ঠানিক শিক্ষা বা চিকিৎসা-সংক্রান্ত যোগ্যতা নেই। স্থানীয়ভাবে তিনি বিভিন্ন মসজিদে কোরআন শিক্ষা গ্রহণ করলেও সেই পরিচয় ব্যবহার করে কবিরাজির নামে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এছাড়াও স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত মুরাদ রাজশাহী সিটি কর্পোরেশনের একজন ভ্যানচালক হিসেবে কাজ করেন। তবে ব্যক্তিগতভাবে তিনি কথিত কবিরাজি কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, এসব তথ্যের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গত ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার) রাত প্রায় ৮টার দিকে ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক।
এর পরদিন ২২ জুলাই (বুধবার) সন্ধ্যা প্রায় ৮টার দিকে রাজশাহী নগরীর আল-আরাফাহ একাডেমির সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, মুরাদ হোসেন, তার পিতা নিজাম উদ্দিন এবং তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালান। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সাংবাদিক তানজিলুল ইসলাম (লাইক) প্রাণে রক্ষা পান।
ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে শিরোইল কলোনি, হাজরাপুকুর এলাকার বাসিন্দা মো. মুরাদ হোসেন (পিতা: নিজাম উদ্দিন) ও নিজাম উদ্দিনকে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলার পর থেকেই অভিযুক্তরা সাংবাদিক তানজিলুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক তানজিলুল ইসলাম বলেন, “সংবাদ সংগ্রহ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। প্রতারণার অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে হামলার শিকার হয়েছি। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলা: প্রধান আসামিকে গ্রেপ্তার করল র‍্যাব

26 July 2026

মোবাইল কোর্টে ৩-মাদকসেবীর কারাদণ্ড, পলাতক আসামিসহ গ্রেফতার-৪

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

রাজশাহীতে ভূয়া কবিরাজের প্রতারণা

সর্বশেষ পরিমার্জন : ১০:০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬