ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী’র চাচাকে বিদ্যুতের খাম্বায় বেঁধে পিটুনি

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / ৭৩ বার পঠিত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার চাচা আলিউজ্জামান মুন্টু ওরফে মুন্টু মাস্টারকে বিদ্যুতের খাম্বায়(খুঁটি)তে বেঁধে পিটিয়েছে স্থানীয় কিছু ব্যক্তিবিশেষ।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।
জানাযায় রড দিয়ে পিটিয়ে মুন্টুর হাত-পা থেতলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, তার আবস্থার অবনতি বেশি হওয়ায় সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আলিউজ্জামান মুন্টু উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি বিড়ালদহ গ্রামে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মন্টু মাস্টার আত্মগোপনে ছিল। গত বৃহস্পতিবার তিনি বাড়ি ফেরেন। তবে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় কোন মামলা নেই বলে জানিয়েছেন পুঠিয়া থানার ওসি কবির হোসেন।
ওসি বলেন, কিছু দুর্বৃত্ত মুন্টু মাস্টারকে ধরে পিটিয়ে জখম করেছে বলে শুনেছি। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তার আগেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে সে কাদের দ্বারা আহত হয়েছে তা খতিয়ে দেখা হবে।
এ ব্যাপারে মুন্টু মাস্টারের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ৭টার দিকে বিড়ালদহ বাজারে গিয়েছিলেন মুন্টু মাস্টার। কাজ শেষে ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় মাজারের সামনে স্থানীয় কিছু ব্যক্তি তাকে ধরে বিদ্যুতের খুটিতে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে এবং তার হাত ও পা থেতলে দেওয়া হয়। এ পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে ওই অবস্থায় রেখে তারা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী’র চাচাকে বিদ্যুতের খাম্বায় বেঁধে পিটুনি

সর্বশেষ পরিমার্জন: ০২:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫