ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজশাহীর সীমান্ত থেকে দুই বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার, পালাল পাচারকারী

অপু দাস,স্টাফ রিপোর্টার,
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৪২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৩ বার পঠিত

রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বাঘা থানাধীন সীমান্তবর্তী রাওথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী অস্ত্রগুলো মোটরসাইকেলসহ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচের অংশে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে নদীপথে অস্ত্রের একটি চালান সীমান্ত এলাকায় প্রবেশ করতে পারে। তথ্য পাওয়ার পর সীমান্তবর্তী বিভিন্ন বিওপির বিশেষ অভিযানের দল সীমান্ত এলাকায় আগে থেকেই সতর্ক অবস্থানে থেকে অ্যাম্বুশ করে বসে থাকে।
দীর্ঘ সময় অপেক্ষার পর বাঘা থানাধীন রাওথা-পিরোজপুর সীমান্ত এলাকায় ভোরের দিকে একটি মোটরসাইকেলে সন্দেহভাজন ব্যক্তিকে চলাচল করতে দেখা যায়। বিজিবির সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে এগিয়ে গেলে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবির সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে কাভারের দুই পাশে লুকিয়ে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো প্রাথমিকভাবে পাচারের উদ্দেশ্যে সীমান্ত দিয়ে দেশের ভেতরে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, চলতি সময়ে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে রাজশাহী জেলায় ১০টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ সদস্য, পদ্মা নদীতে ৭টি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তের ১৬টি বিওপির প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ মোট প্রায় ৭০০ সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী তিনটি উপজেলায় মোট ৬৪টি ভোটকেন্দ্র রয়েছে, যেগুলোকে ঘিরেও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও রাজশাহীর সীমান্ত এলাকা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। গত ১৭ জানুয়ারি বিজিবির একটি দল কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছিল।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও পাচারকারী চক্র শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:



















