ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
রাণীশংকৈলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১১ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের চাঁদনী এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কাটার মধ্য দিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের এজিএম আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের জোন প্রধান মরিয়ম বেগম, সহকারী জোন প্রধান দুলাল হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, ফারুক আহাম্মদ, সম্পাদক বিপ্লব সহ বিভিন্ন ইউনিটের কর্মী ও গ্রাহকরা। বক্তারা বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের আস্থা ও সেবার মাধ্যমে দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি গ্রাহকসেবার মান আরও উন্নত করতে কাজ করবে।
আরও পড়ুন:




















