ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১০৭ বার পঠিত

রাণীশংকৈলে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বসতবাড়ি ও মাঠ পর্যায়ে শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান ও বিআরডিবি কর্মকর্তা নিহার রঞ্জন রায় ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন। প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৫০ জন কৃষকের মাঝে বেগুন, লাউ, পালংশাক, লালশাক, মটরশুটি, মুলা, বাটিশাক, মিষ্টিকুমড়া ও শসাসহ শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়।
আরও পড়ুন:





















