ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
রাতের আঁধারে পিকআপে নিয়ে গেল কৃৃষকের ৫ গরু, দুই বাড়ীতে চুরি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :-
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ২৩২ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে দুই বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। একই রাতে বারতোপা (পাথারপাড়া) গ্রামের কৃষক আব্দুল কাশেমের গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরি করে নিয়েছে। রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এসব চুরির ঘটনা ঘটে।
রবিবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে শিরিশগুড়ি গ্রামের মৃত শাহাব উদ্দনের ছেলে মাওনা ইউনিয়ন বিএনপির সদস্য আলী আকবরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরের দল ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। ওই রাতে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রাইসুলের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। চোরেরা দরজার তালা কেটে ঘরে ঢুকে নগদ টাকা, কাপড়-চোপড়সহ মালামাল নিয়ে পালিয়ে যায়।
অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে কৃষক আব্দুল কাশেমের গোয়াল ঘরের তালা কেটে রাতের আঁধারে এক দল চোর পিকআপে করে পাঁচটি গরু নিয়ে গেছে। ৫টি গরুর মূল্যে প্রায় ৬ লাখ টাকা। সোমবার (১০ নভেম্বর) ভোররাত চারটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা (পাথারপাড়া) গ্রামের বারতোপা প্রিন্টার্স কারখানা সংলগ্ন ওই কৃষকের বাড়ীতে চুরির ঘটনা ঘটে।
কৃষক আব্দুল কাশেম বারতোপা (পাথারপাড়া) গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি জানান, রাত ৫টার দিকে ঘুম সজাগ হয়ে গোয়াল ঘরে গিয়ে গরু দেখতে পান। তিনি গোয়াল ঘরের চারপাশে ঘুরে এসে আবার ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৪টার দিকে আবার ঘুম ভাংলে তিনি বের হয়ে দেখেন গোয়াল ঘরে একটি গরুও নেই। চুরি যাওয়া গরুর মধ্যে ৩টি গাভি রয়েছে যার মূল্যে সাড়ে ৩ লাখ টাকা এবং ২টি ষাঁড়ের মূল্যে আড়াই লাখ টাকা। চোরের দল অল্প সময়ের মধ্যে গোয়াল ঘরের তালা কেটে পিকআপে করে ৫টি গরু তুলে নিয়ে দ্রæত চলে যায়। ৫টি গরুই ছিল আমার সম্বল। গরুগুলো চুরি হওয়ায় আমি শেষ হয়ে গেলাম। আমার আর কিছুই থাকল না। চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পরে কৃষক তার ভাইকে নিয়ে বের হলে মাওনা চৌরাস্তা এসে সিএনজি ষ্টেশনে জিজ্ঞাসা করলে সবাই বলে ১৫ মিনিট আগে একটি পিকআপে করে গরু নিয়ে ঢাকার দিকে দ্রæত গতিতে চলে গেছে।
মাওনা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমীন বলেন, ভোররাতে কৃষক আব্দুল কাশেমের বাড়ি থেকে ৫টি গরু চুরি হয়েছে। খুবই দু:খজনক ঘটনা। পিকআপে করে মাঝেমধ্যেই এমন চুরির ঘটনা ঘটছে। গরি চুরি রোধে রাতে পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।
শ্রীপুর থানাধীন চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ কৃষকের বাড়ী পরিদর্শন করেছে। ভুক্তভোগী কৃষক অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চোর চক্রকে খুঁজে বের করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: