ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
রায়পুরে পারিবারিক কলহে ছেলের হাতে বাবার মৃত্যু

মাহবুব হোসেন (রনি) রায়পুর, লক্ষ্মীপুর
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ৪৪ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেওয়ানবাড়িতে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরে ছেলে মামুন তার বাবা হযরত আলী দেওয়ানকে মাথায় আঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মামুন ঘরে থাকা একটি ভারী বস্তু (সম্ভবত লাঠি বা রড) দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। হযরত আলী দেওয়ান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করা হয়।
খবর পেয়ে রায়পুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পারিবারিক এই সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচার দাবি করেছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণেই মৃত্যু হয়েছে। অভিযুক্ত মামুন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:



















