ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রায়পুরে ‘ফুড ল্যান্ড চাইনিজ অ্যান্ড কনভেনশন হল’ এর উদ্বোধন

মাহাবুব হোসেন (রনি), রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ৯৯ বার পঠিত

Oplus_131072

রায়পুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অত্যাধুনিক রেস্টুরেন্ট ও কনভেনশন হল “ফুড ল্যান্ড চাইনিজ অ্যান্ড কনভেনশন হল”। আজ ২৯ মে ২০২৫, বুধবার, উত্তরমাথা মেইন রোড সিএনজি স্টেশন সংলগ্ন স্থানে জমকালো আয়োজনের মাধ্যমে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক পৌর মেয়র এ বি এম জিলানি, উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাউদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়কসহ ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ফিতা কেটে নতুন এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
“ফুড ল্যান্ড”-এ থাকবে সুস্বাদু ও স্বাস্থ্যকর চাইনিজ খাবার এবং একটি বৃহৎ পরিসরের কনভেনশন হল, যেখানে বিয়ে, জন্মদিন, কর্পোরেট সভা ও পারিবারিক নানা আয়োজন করা যাবে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্বোধনের আনন্দে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ১৫% ডিসকাউন্ট অফার, যা সীমিত সময়ের জন্য প্রযোজ্য।
রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী বলেন, “আমাদের লক্ষ্য শুধু খাবার পরিবেশন নয়, বরং একটি পারিবারিক, নিরাপদ ও মানসম্মত পরিবেশ তৈরি করা। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অনুষ্ঠান আয়োজনের সুবিধাজনক স্থান গড়ে তোলাও আমাদের উদ্দেশ্য।”
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রায়পুরে ‘ফুড ল্যান্ড চাইনিজ অ্যান্ড কনভেনশন হল’ এর উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ০৭:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫