ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
পুলিশের কাছে হস্তান্তর

রায়পুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৩

মাহবুব হোসেন রনি, রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ৮১ বার পঠিত

Oplus_131072

লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২২ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনা সদস্যরা। পরে আটককৃতদের রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন—
১. মোহাম্মদ হাবিবুর রহমান বাবু (পিতা: আব্দুল মজিদ), গ্রাম: পূর্ব চরপাতা, , থানা: রায়পুর
২. মো. বাবুল হোসেন পাটোয়ারী (পিতা: মো. মনু মিস্ত্রি), গ্রাম: পশ্চিম মাসিমপুর, থানা : রামগঞ্জ
৩. মো. তারেক হোসেন (পিতা: মো. আলমগীর হোসেন), গ্রাম: চরপাতা, থানা: রায়পুর
তাদের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা, ১১৮ গ্রাম গাঁজা, নগদ ৩ হাজার ১১০ টাকা এবং দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, “সেনাবাহিনীর অভিযানে আটক তিন মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে  এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে ।”
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনী ও পুলিশের এ ধরনের অভিযান এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা করছেন স্থানীয়রা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পুলিশের কাছে হস্তান্তর

রায়পুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৩

সর্বশেষ পরিমার্জন: ০৯:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫