ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রূপগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বড় আমদিয়া মৌজায় ১৭ শতাংশ জমি জোরপূর্বক দখল করে বাউন্ডারী দেয়াল নির্মানের চেষ্টার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গবার রূপগঞ্জের কাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সকাল থেকে দাউদপুরের কাজিরটেকে বড় আমদিয়া মৌজায় আলী নেওয়াজের ক্রয়কৃত ১৭ শতাংশ জমি হেলাল নামে এক ব্যক্তির পক্ষ নিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ তার লোকজন জোর পূর্বক বাউন্ডারী দেয়াল নির্মানের কাজ শুরু করে। এমনকি পুলিশের পক্ষ থেকে কাজ বন্ধের কোন আদেশ আসলেও কাজ চলবে বলে হুশিয়ারি দেন ছাত্রদল নেতা সুলতান মাহমুদ।

এসময় আলী নেওয়াজের লোকজন কাজে বাধা দিলে উভয়পক্ষের লোকজন উত্তেজিত হয়ে উঠে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র পুলিশ সুপার মেহেদী ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বন্ধ করে দেয়া হয় বাউন্ডারী দেয়াল নির্মানের কাজ।

এবিষয়ে ছাত্রদল নেতা সুলতান মাহমুদ বলেন, হেলাল আমার সম্পর্কে চাচা হয়। জমিটা তিনি ১০ বছর আগে কিনেছেন। দখল নিতে পারেননি। তিনি আমার কাছে সহায়তা চেয়েছেন। সেজন্য লোকজন নিয়ে উনার জমিটা উনাকে বুঝিয়ে দিয়েছি। কোন জবর দখল করে না।

এবিষয়ে জমির দাবীদার হেলালের সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উনার ক্রয়কৃত জমিতে বাউন্ডারী দেয়াল নির্মান করতে সুলতান মাহমুদের সহায়তা নিয়েছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, জমিদখল নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করা হয়েছে। কাজ বন্ধ রাখা হয়েছে।বিষয়টি নিয়ে বসে সমাধানের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

ডিমলায় নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ন্যাপকিন ও বেঞ্চ বিতরণ

14 July 2026

রাজবাড়ীতে জমি-জমা বিরোধের জেরে বসত বাড়িতে হামলা ও ভাঙচুর লুটপাট

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

রূপগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০৮:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬