ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে দেড় হাজার দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ শরিফ মিয়া, রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) 
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / ৭৭ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে দেড় হাজার দরিদ্র পরিবারকে ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ মার্চ শনিবার দুপুরে উপজেলার বেলদী ডিগ্রি মাদরাসা মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ। জেলা ছাত্রদলেরর সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম সুরুজের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মঞ্জুর হোসেন, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচীব আকিব হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নাসিম হাসান প্রিন্স, দাউদপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হীরা নাঈমসহ স্থানীয় নেতা কর্মীরা।

এ সময় জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ তার বক্তব্যে বলেন, দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে থাকতে বলেছেন, দরিদ্রদের পাশে থেকে তাদের সহায়তার নির্দেশনা দিয়েছেন তাই আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল আমাদের নেতার নির্দেশনায় মানবিক কাজ করছি, আজ ১৫ শত দরিদ্রকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এ কাজ অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রূপগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে দেড় হাজার দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫