ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসদস্য গ্রেপ্তার বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ শরিফ মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ৬৯ বার পঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, চনপাড়া পূর্নবাস কেন্দ্রের ১ নম্বর ওয়ার্ডের কিনাইমদীর ছেলে সোহেল, জাহাঙ্গীরের ছেলে চান মিয়া ও খালেকের ছেলে মনির হোসেন। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত  আলী জানান, গত রাত ৩ টার দিকে রূপগঞ্জে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকায় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নদীতে পথে চলাচলরত জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে সংবাদ আসে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ডাকাত সদস্য সোহেল, চান মিয়া ও মনির হোসেনকে গ্রেপ্তার করে।  এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এসময় জব্দ করা হয় বিভিন্ন সময়ে লুট হওয়া বেশ কয়েকটি ব্যাটারী।অপরদিকে উপজেলার তারাবো পৌর সভার   কর্ণগোপ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ বাইজিদ নামে এক কিশোর গ্যাং এর সদস্যকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসদস্য গ্রেপ্তার বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫