ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে ডেবিলহান্ট অভিযানে  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ৬৬ বার পঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপারেশন ডেবিলহান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রূপগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রিটন মিয়া ও সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক  ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম কে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।সোমবাব (২১  এপ্রিল) রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রিটন মিয়া উপজেলা বাঘবেড় এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং রফিকুল ইসলাম রফিক   উপজেলার জাঙ্গীর এলাকার দবির উদ্দিনের ছেলে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন  ছাত্রলীগের নেতা রিটন ও রফিকুল ইসলাম রফিক কে গ্রেপ্তার  করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘঠনায় একাধিক মামলা রয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রূপগঞ্জে ডেবিলহান্ট অভিযানে  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫