ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
রূপগঞ্জে রাশিয়া প্রবাসীর জমিতে জোরপূর্বক পাকা দেয়াল, গাছ কেটে নেয়ার অভিযোগ

মোঃ শরিফ মিয়া রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ২০৪ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাশিয়ায় কর্মরত প্রবাসী ড. শহিদুল হকের ক্রয়কৃত জমিতে জোরপূর্বক সাইনবোর্ড ঝুলিয়ে, পুরনো গাছ কেটে পাকা দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ১৬ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাশিয়া প্রবাসী ড. শহিদুল হকের নিয়োজিত কেয়ারটেকার সোলাইমান ও অহিদ আলী জানান, ১৯৯৯ সালে ডাক্তার শহিদুল হক টেকনোয়াদ্দা মৌজায় ১০০ সাড়ে ৮ শতক জমি ক্রয় করে বিগত ২৬ বছর ধরে ভোগদখলে ছিলেন। কিন্তু ৫ আগষ্টের পর টেকনোয়াদ্দার করম আলীর ছেলে জজ মিয়া (৫৫), তার ছেলে মাহাবুর (৩০) ও রাবেয়া বেগম (৪৮)সহ সন্ত্রাসী দুলাল মিয়ার মাধ্যমে অজ্ঞাতনামা ৬/৭জন সন্ত্রাসী বাহিনী জোরপূর্বক সাইনবোর্ড দিয়ে,গাছ কেটে পাকা দেয়াল নির্মাণ শুরু করে। এতে বাঁধা দিলে প্রবাসীর নিয়োজিত কেয়ারটেকারদের ভয়ভীতি দেখাচ্ছে। এতে প্রবাসীর জমি বেহাত হওয়ার আশঙ্কা করছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জজ মিয়া বলেন, আমার স্ত্রী রাবেয়ার নামে ১৭ শতক ক্রয়সূত্রে মালিক হয়ে জমিতে কাজ করছি। বিগত সময়ে শহিদুল হকের প্রভাব খাটানোর কারনে দখলে যেতে পারিনি। তাই এখন সুযোগ পেলাম। থানায় বসলে কাগজ দেখাবো।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, এ ধরনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, ঘটনা তদন্ত চলছে।
আরও পড়ুন:


















