ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ৬৭ বার পঠিত

আবু সাঈদ তুষার ঢাকা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় জিঞ্জিরা শাখার রূপালী ব্যাংকের ঢুকে পড়া তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ডাকাত দল রুপালি ব্যাংকে আক্রমণ করে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তাঁদের অভিযানের একপর্যায়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তিন ডাকাত। র্যাব–১০ থেকে গণমাধ্যমে জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন ডাকাত দল। ডাকাত সদস্যের তিনজন আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।
ঘটনাস্থলে একজন র্যাব কর্মকর্তা সাংবাদিকদের বলেন, রূপালী ব্যাংকের ভেতরে আক্রমনকৃত ১০-১২ জন ডাকাতের মধ্যে পালিয়ে গিয়ে তিনজন ডাকাত ছিলেন। তাঁরা আত্মসমর্পণ করেছেন। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আলোচনার মাধ্যমে এই নাটকের অবসান ঘটেছে। তিনি বলেন, ভেতরে তিনজন ডাকাত সদস্য ছিলেন। ব্যাংকের বাইরেও তাঁদের লোক ছিল। র্যাব কর্মকর্তা বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে তিন ডাকাতের আত্মসমর্পণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংক ভবনে প্রবেশ করেছেন। তাঁর সেখানে জিম্মি দশা থেকে মুক্ত গ্রাহকদের সঙ্গে কথা বলছেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রুপালি ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডাকাতদল ব্যাংকের ভেতরে ঢুকে সেখানে থাকা সকল গ্রাহকদের জিম্মি করে ডাকাতি করার চেষ্টা করেন। ডাকাতির কার্যক্রমে ব্যর্থ হলে দশজন ঢাকা সদস্য পালিয়ে গিয়ে তিনজন আটক পড়ে যায় ব্যাংকের ভিতরে। আইনশৃঙ্খলা বাহিনী ডাকাত দলের তিন সদস্যকে আটক করে।
আরও পড়ুন:




















