ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
লামায় ইয়াবা সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

জাহিদ হাসান, বান্দরবান প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / ৪২ বার পঠিত

বান্দরবানের লামা উপজেলায় ইয়াবা সেবন ও জনবিরক্তিকর আচরণের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ জুন ২০২৫) দুপুরে লামার ফাঁসিয়াখালী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে মোঃ মঈন উদ্দিন জানান, আটককৃতদের মধ্যে একজনকে ১০ দিনের এবং অপর দুইজনকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনশৃংখলা বজায় রাখা এবং মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আরও পড়ুন:



















