
জাহিদ হাসান, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের যৌথ উদ্যোগে সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) লামা-চকরিয়া সড়কের লাইনঝিরি এলাকাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান চালানো হয়।অভিযানকালে নম্বরবিহীন যানবাহন এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। একই সময়ে লামা থানা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী ও অস্ত্রধারী এবং নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।লামা থানার এসআই মো. মেহেদী হাসান চৌধুরী, এসআই শাকিল আহমেদসহ পুলিশের সদস্যরা অংশ নেন।ট্রাফিক পুলিশের পক্ষে লামা ট্রাফিক ইনচার্জ গোবিন্দ চন্দ্র দাসের নেতৃত্বে সহকারী টাউন সাব-ইন্সপেক্টর মো. খাইরুল ইসলাম, কনস্টেবল শামীমসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অভিযানে অংশ নেন।লামা ট্রাফিক পুলিশের ইনচার্জ গোবিন্দ চন্দ্র দাস বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় নম্বরবিহীন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ১৮ বছরের কম বয়সী কেউ যানবাহন চালালে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 












