ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

লামায় সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৬ জনকে জরিমানা

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৮ বার পঠিত
সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বান্দরবানের লামা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়জন গাড়িচালককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার লাইনঝিরি এলাকায় এই অভিযান চালানো হয়।
লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা অমান্য করার অপরাধে ছয়জন চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় অভিযানে উপস্থিত ছিলেন লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ ও কয়েকজন কনস্টেবল। এছাড়াও লামা ট্রাফিক বিভাগের সার্জেন্ট শিমুল দেবনাথ, সহকারী টাউন সাব ইন্সপেক্টর মো. খাইরুল ইসলাম এবং শেখ মোহাম্মদ আলী এই কার্যক্রমে সহযোগিতা করেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং দুর্ঘটনা কমানোর জন্য ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লামায় সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৬ জনকে জরিমানা

সর্বশেষ পরিমার্জন: ০৮:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫