ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
-উল-আযহা উপলক্ষে পেলেন ভিজিএফের চাল

লামায় হিজড়াদের মুখে হাসি

জাহিদ হাসান, বান্দরবান
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ৬১ বার পঠিত

বান্দরবানের লামায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত হিজড়া জনগোষ্ঠীর মাঝে (২জুন) চাল বিতরণ করা হয়েছে। ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং এই বিশেষ দিনটিতে তাদের মুখে হাসি ফোটাতে লামা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, হিজড়ার মাঝে প্রতিজনকে ১০ কেজি চাল করে চাল বিতরণ করা হয়। এই চাল পেয়ে হিজড়ারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।সাধারণত, সমাজের মূলধারা থেকে কিছুটা বিচ্ছিন্ন এই হিজড়া জনগোষ্ঠী অনেক সময় উৎসব-পার্বণেও অভাব-অনটনের শিকার হন।

এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে একদিকে যেমন তাদের ঈদ উদযাপনে সহায়তা করা হলো, তেমনি অন্যদিকে সমাজের প্রতি তাদের অন্তর্ভুক্তির বার্তাও দেওয়া হলো।

চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার,মোঃ মঈন উদ্দিন বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ত্যাগ। এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। হিজড়া জনগোষ্ঠীও আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

-উল-আযহা উপলক্ষে পেলেন ভিজিএফের চাল

লামায় হিজড়াদের মুখে হাসি

সর্বশেষ পরিমার্জন: ০৩:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫