ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিতর্কিত ব্যক্তিকে ইমাম নিয়োগের প্রতিবাদে লালপুরে মুসল্লিদের সংবাদ সম্মেলন 

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ৯৫ বার পঠিত

নাটোর জেলা প্রতিনিধি: লালপুরে আ’লীগ দোসর ও নৈতিক স্খলনযুক্ত ব্যক্তি মো: সাজ্জাদুর রহমান সাদ্দামকে মডেল মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুসল্লিবৃন্দ । এঘটনায় জেলা প্রশাসক ও নাটোর পুলিশ সুপার বরাবর অভিযোগ প্রদান করে কোন প্রতিকার ফেলেনি।  মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে  গোপালপুর মডেল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে  বক্তব্য রাখেন লালপুর উপজেলা শাখার তাবলীগ জামাতের আমির শফিউল ইমাম রুমী। এছাড়া লিখিত বক্তব্য রাখেন,শাহীনুর আলম, বৈদ্যনাথপুর মসজিদ কমিটির সেক্রেটারি ইয়াবুল হোসেন, হারেজ উদ্দিন, লালপুর বাজার মসজিদ কমটির সদস্য আল আমিন প্রমূখ।

জেলা প্রশাসক ও নাটোর পুলিশ সুপার বরাবর অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬/১১/২০২৪ তারিখে নিয়োগ পরীক্ষার মাধ্যমে মো: সাজ্জাদুর রহমান সাদ্দামকে নিয়োগ দেন মডেল মসজিদ কর্তৃপক্ষ। তিনি ছিলেন আওয়ামীলীগ সমর্থক ও আওয়ামী সন্ত্রাসী দলিল লেখক ফিরোজ আল হক ভূইয়ার ব্যবসায়িক পার্টনার। অর্থনৈতিক দূর্নীতির কারনে গোপালপুর কাসেমুল উলুম মাদ্রাসা থেকে, জৈনক মহিলার সাথে অবৈধ সম্পকের কারণে কালুপাড়া মসজিদ থেকে, বুধিরামপুর মহিলা মাদ্রাসার শিক্ষিকার সহিত অবৈধ সম্পর্কের কারনে লালপুর বাজার মসজিদের ইমাম পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

এবিষয়ে সাজ্জাদুর রহমান সাদ্দাম বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা  ও বানোয়াট।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিতর্কিত ব্যক্তিকে ইমাম নিয়োগের প্রতিবাদে লালপুরে মুসল্লিদের সংবাদ সম্মেলন 

সর্বশেষ পরিমার্জন: ০৯:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪