ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
লালমনিরহাট জেলা যুব সম্মেলন ২৫ অনুষ্ঠিত

জিল্লুর রহমান ( লালমনিরহাট ) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫২ বার পঠিত

শনিবার ( ১৫ ফ্রেব্রুয়ারি ) সকাল ৯ ঘটিকায় জেলা কার্যালয়ে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলা যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডঃ মোঃ বাইজিদ হোসাইন, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ আজহারুল ইসলাম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা, মাওঃ মোঃ ইব্রাহিম খলিল, সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, লালমনিরহাট জেলা শাখা, আলহাজ্ব মোঃ মোকছেদুল ইসলাম, সেক্রেটার, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা, আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাট জেলা শাখা প্রমূখ।
সভাপতিত্ব করেন, মাওলানা সাইফুল্লাহ বিন আব্দুল্লাহ, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাট জেলা শাখা বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ মোঃ আজহারুল ইসলাম বলেন, চাঁদাবাজ, জুয়া, মাদক, এ সকল কাজকে যুবকরাই পারে প্রতিহত করতে। যুবকরা জাগ্রত হলে এ সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তাই যুবকদের ইসলামের পক্ষে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডঃ মোঃ বাইজিদ হোসাইন বলেন, আমরা যদি যুবকরা সম্মিলিতভাবে কাজ করি তাহলে এ দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব। লালমনিরহাটে যেহেতু সাহাবাদের পদচারণা ছিল। তাই ইসলামের জন্য একটি অন্যতম জেলা। আমাদের এ সংগঠনটিতে কেউ পদ পদবীর জন্য মারা-মারি করে না। অর্থের বিনিময় লোভ লালসা নাই। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমরা কাজ করি আল্লাহকে রাজি খুশি করার জন্য। শেষে ২৫-২৬ সেশনের লালমনিরহাট জেলা যুব আন্দোলন কমিটি ঘোষণা করেন, সভাপতি, হাফেজ মোঃ এনামুল হক, সহ-সভাপতি, মোঃ শফিকুল ইসলাম, সেক্রেটারি, মাওলানা মোঃ নেয়ামত উল্লাহ
আরও পড়ুন:




















