ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ০৩ মে ২০২৬

লোহাগড়ায় ধারালো অস্ত্র  দিয়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী গ্রেফতার

নড়াইল প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ৪৩ বার পঠিত
নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে বটি দিয়ে বিল্লাল শেখ (৩৩) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগে  স্ত্রী রুমা বেগম (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত বিল্লাল শেখ ওই গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। রুমা বেগম একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে বিল্লাল শেখের সাথে একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে রুমা বেগমের ইসলামি শরিয়া মোতাবেক বিবাহ হয়। ওই দম্পত্তির  এক বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। শনিবার দিবাগত রাত ২ টার দিকে রুমা বেগম ধরালো বটি দিয়ে বিল্লাল শেখের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। ফলে পুরুষাঙ্গ ক্ষতিগ্রস্থ হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
সূত্রে জানা গেছে  বিল্লাল শেখ পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রীর সাথে খারাপ আচরন করেন। এ নিয়ে ক্ষীপ্ত হয়ে তার স্ত্রী রুমা বেগম এঘটনা ঘটিয়েছেন।
 চিকিৎসাধীন বিল্লাল শেখ বলেন, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরে রাত ২ টার দিকে আমার স্ত্রী রুমা বেগম ধারালো অস্ত্র  দিয়ে আমার পুরুষাঙ্গ কাটতে থাকে। ঠেকাতে গিয়ে আমার হাত ও কেটে যায়। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে এনে ভর্তি করে। আমার ওইখানে ১২/১৪ টা সেলাই লাগছে। পরকিয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
 অভিযুক্ত রুমা বেগম কে আটক করেছে পুলিশ।
এঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী রুমা বেগমকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ বা এজাহার পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লোহাগড়ায় ধারালো অস্ত্র  দিয়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫