শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট): “সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ” এই প্রতিপাদ্যে শরণখোলায় বিশ্ব বাঘ দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মসূচী গ্রহণ করে।
দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে ছাত্র-ছাত্রী,ভিটিআরটি, সিপিসি সদস্য ও জনসাধারণের সমন্বয়ে একটি র্যালী বের হয়। র্যালীটি বাজার প্রদক্ষিণ করে। র্যালী শেষে শরণখোলা রেঞ্জ সদর চত্বরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যাচার কনজারভেশন গেম ও চিত্রাকংন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতা শেষে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সুলতান আহমেদ, মোঃ আবু আসলাম তুহিন, মোঃ জাকারিয়া হোসেন, শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও এম কামরুল ইসলাম।

শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট) 


















