ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শরিষার ফুলের মাতাল সুগন্ধে মাতোয়ারা বরেন্দ্রভূমি

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / ৫২ বার পঠিত
 নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমন কাটা হলো শেষ, রবি শষ্যে ভরলো দেশ।বরেন্দ্র খ্যাত তানোর, নাচোল, নিয়ামতপুর ও পোরশা এলাকায় এ বছর শত শত একর জমিতে আলু,গম,মশুর,মটর, মুগ,খেশাড়ি,পেয়াজ,শরিষা চাষ হয়েছে। এ সব এলাকা ঘুরে দেখা গেছে কৃষকগন  ভালো ফলনের জন্য শত ব্যস্ততায় সময় কাটাচ্ছেন। তাদের আশা এ বছর রবি শষ্যে বাম্পার ফলন হবে। বরেন্দ্রভূমির যেদিকে তাকাই দুচোখ জুড়িয়ে যায়। নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বকুলতলা এলাকার আধুনিক কৃষক আঃ মালেকের সাথে কথা বলে জানা গেছে তিনি কয়েক বিঘা জমিতে রবি শষ্য চাষ করেছেন তাতে বাম্পার ফলন হওয়ার আশা করছেন তিনি। ডিমকইল গ্রামের মাসুদ মেম্বার ৮০ বিঘা জমিতে আলু চাষ করেছেন। গত বছর ৭০ বিঘা জমিতে আলু চাষ করে যথেষ্ট লাভবান হয়েছেন। পল্লী বিদ্যুতায়ন সূত্রে জানা গেছে গত বছর যে ভাবে বিদ্যুৎ সরবরাহ ছিল এ বছর ও ঐ পরিমাণ থাকবে বলে আশা করি। পানির লেয়ার নীচে নেমে গেলে বোরো ফসল ( ধান) চাষ কম হতে  পারে। ভূগর্ভস্ত পানির লেয়ার ঠিক থাকলে বিদ্যুতের কোন সমষা হবেনা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে ভালো ফলনের জন্য ইউনিয়ন কৃষি অফিসারগণ কৃষকদের পরামর্শ অব্যাহত রেখেছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শরিষার ফুলের মাতাল সুগন্ধে মাতোয়ারা বরেন্দ্রভূমি

সর্বশেষ পরিমার্জন: ০২:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫