ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে কৃষকদলের মশাল মিছিল

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ১৩৬ বার পঠিত

পিরোজপুর অফিস:: জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাতে জাতীয়তাবাদী কৃষকদল, পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু। এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত। এ সময় মিছিলে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা কৃষকদলের সভাপতি নাছির আহম্মদ বাচ্চু, সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ এবং জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ। নেতৃবৃন্দ অভিযোগ করেন, শহিদুল ইসলাম বাবুলকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনে কৃষকদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে কৃষকদলের মশাল মিছিল

সর্বশেষ পরিমার্জন: ০৮:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫