ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শার্শার পল্লী থেকে চিহ্নিত মাদক কারবারির লাশ উদ্ধার

ইয়ানূর রহমান
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • / ৬৩ বার পঠিত

যশোরের শার্শায় একটি ইট ভাটার পাশ থেকে জামাল হোসেন(৩০)নামে এক মাদক কারবারির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে একটি এ্যাপাসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। রোববার রাত ১০ টার দিকে উপজেলার গোগা এলাকার ইট ভাটার পাশ থেকে এ লাশটি উদ্ধার করা হয়। শার্শা থানা পুলিশ সোমবার (৩১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন । নিহত জামাল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে। পুলিশ জানায়, উপজেলার বালুন্ডা-সেতাই সড়কের ইছাপুর গ্রামের ইট ভাটার পাশে একটি এ্যাপাসি ফোরভি কালো রংয়ের মোটরসাইকেল ও একটি মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পাশে ২ জোড়া স্যান্ডেল ও ৪/৫ টি মেহগনি গাছের চলা পড়ে ছিলো। নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। একাধিক সুত্র জানায়, নিহত জামাল দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত ছিল এবং কলারোয়া সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন পয়েন্টে পৌঁছে দিত। ঘটনার দিন নিহত জামাল ও তার জাহিদ মাদক পৌঁছে দিতে ওই এলাকায় গিয়েছিলো। তবে জামাল নিহত হলেও জাহিদের কোন খোঁজ পাওয়া যায়নি। শার্শা থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহতের সাথে থাকা জাহিদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত ঘটনা জানা যাবে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শার্শার পল্লী থেকে চিহ্নিত মাদক কারবারির লাশ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫