ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৪ মে ২০২৬

শিক্ষা ব্যবস্থায় বৈষম্য মানীনা মানবো না “স্লোগান নিয়ে কালিগঞ্জ মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৪৪ বার পঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 256;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

মুহাম্মদ নোমান,কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি:

গাজীপুর কালিগঞ্জ উপজেলার সকল কিন্ডারগার্ডেন স্কুলের ছাত্র ছাত্রী ,শিক্ষক-শিক্ষিকা, পরিচালক নিয়ে কালীগঞ্জ উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে রাস্তায় ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করেন। বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭/৭/২০২৫ ইং জারিকর্তৃ পরিপত্রের মাধ্যমে জানা যায় যে প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ ইং এর মধ্যে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করিতে পারবে। দেশের বিপুলসংখ্যক বেসরকারি ও কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারছেন না। প্রাথমিক শিক্ষার ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকের বেশি বেসরকারি ও কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে লেখাপড়া করে ।এই বিপুল পরিমাণ ছাত্র-ছাত্রী উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে জুলাই বিপ্লবের সরকারের মাধ্যমে প্রাথমিক শিক্ষার এত বড় বৈষম্য বাংলাদেশের বেসরকারি ও কিন্ডারগার্ডেন শিক্ষার্থীরা মানতে নারাজ। সেই প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই পরিপত্র বাতিলের দাবিতে কোমলমতি মেধাবী ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে এসে সারা বাংলাদেশের নেই কালীগঞ্জে ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা পরিচালক ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধন অনুষ্ঠান শেষে কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা পরিচালকদের কে নিয়ে বর্তমান সরকার এর শিক্ষা উপদেষ্টা নিকট পৌঁছে দেওয়ার জন্য একটি স্মারকলিপি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ এর নিকট প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা যত দ্রুত সম্ভব মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম খান ,শরীফ হোসেন মিয়া,কাজী মুহাম্মদ নোমান , আরাফাত খন্দকার সহ বিপুলসংখ্যক শিক্ষক শিক্ষিকা পরিচালক।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শিক্ষা ব্যবস্থায় বৈষম্য মানীনা মানবো না “স্লোগান নিয়ে কালিগঞ্জ মানববন্ধন অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫