ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শিহাব গ্রুপের নতুন উদ্যোগ: অনলাইন প্ল্যাটফর্মে ‘সকাল নিউজ’ এর  যাত্রা

নাগরিক ভাবনা, প্রতিবেদকঃ ঢাকা:
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ৮৬ বার পঠিত

দেশের সংবাদ জগতে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল অনলাইন প্ল্যাটফর্ম ‘সকাল নিউজ’। শিহাব গ্রুপের উদ্যোগে রাজধানীর পল্টনের বিখ্যাত চায়না টাওয়ারের ১৭ তলায় এর প্রধান কার্যালয়ে যাত্রা শুরু হয়েছে।

দীর্ঘদিনের প্রচেষ্টার পর উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার আদায়ের লক্ষ্যে এ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে। ‘সত‍্যের আলোয় প্রতিদিন’ স্লোগানকে সামনে রেখে সকাল নিউজ দেশের সর্বত্র নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।

শিহাব গ্রুপের চেয়ারম্যান শিহাব আহম্মেদ নাগরিক ভাবনাকে বলেন, “বাংলাদেশের প্রধান প্রধান সংবাদপত্র, নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেলগুলোর বেশিরভাগ দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলের মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে। এর ফলে তারা এগিয়ে গেলেও উত্তরবঙ্গ পিছিয়ে পড়ছে। এই বৈষম্য দূর করতেই সকাল নিউজের উদ্যোগ।”

তিনি আরও বলেন, “স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে উত্তরবঙ্গের মানুষ ত্যাগ স্বীকার করেছে। তবুও তারা পিছিয়ে কেন? এখন সময় এসেছে একটি শক্তিশালী জাতীয় মিডিয়া হাউজের মাধ্যমে সেই সমতা আনার।”

ইতোমধ্যে হাতীবান্ধা-পাটগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একদল তরুণ সাংবাদিক ও দক্ষ কর্মী সকাল নিউজের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রতিষ্ঠানটির লক্ষ্য, সাংবাদিকতার মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা এবং বেকারত্ব হ্রাস করা।

উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া এ উদ্যোগের মাধ্যমে দেশের অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শিহাব গ্রুপের নতুন উদ্যোগ: অনলাইন প্ল্যাটফর্মে ‘সকাল নিউজ’ এর  যাত্রা

সর্বশেষ পরিমার্জন: ১২:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫