ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
শীত মৌসুমে অতিথি পাখিতে মুখর ডুলাহাজারা সাফারি পার্ক

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ১০১ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক প্রকৃতির সৌন্দর্য্যে ভরা। নানা ভাবে সৌন্দর্যে বর্ধিত এই পার্কের লেকে ঘুরে বেড়াচ্ছে অতিথি পাখির দল। লেকের স্বচ্ছ পানিতে শতশত অতিথি পাখির দুরন্ত উড়াউড়িতে মুদ্ধ পার্কে আসা দর্শনার্থীরা। প্রতিবছরের মতো এবারও অতিথি পাখির আগমন ঘটেছে। তবে, জলবায়ু ও পরিবেশের কারণে দিন দিন অতিথি পাখির আগমন কমে আসছে বলে মনে করছেন দর্শনার্থীরা।
জানা গেছে, প্রতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসের শুরুর দিকে হিমালয়ের উত্তরে শীত নামতে শুরু করলে উত্তরের শীত প্রধান অঞ্চল সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপাল, জিনজিয়াং ও ভারত থেকে অতিথি পাখিগুলো উষ্ণতার খোঁজে পাড়ি জমায় বিভিন্ন নাতিশীতোষ্ণ অঞ্চলে। এ সময় দক্ষিণ এশিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চল বাংলাদেশে অগণন অতিথি পাখির আগমন ঘটে। বাংলাদেশের যেসব এলাকায় অতিথি পাখি আসে তার মধ্যে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক অন্যতম।সাফারি পার্ক সূত্রে জানা গেছে, প্রতিবছরের নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে অতিথি পাখির আগমন ঘটে সাফারি পার্কে। তবে, এবছর শীত বেশি হওয়ায় অতিথি পাখির আগমন ঘটেছে একটু কম। অতিথি পাখির আগমনও হয়েছে কম। অল্প পরিমাণ যা অতিথি পাখি এসেছে তাদের কলকাকলিতে মুখর কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা সাফারি পার্কের আকাশ। অতিথি পাখিগুলো সাধারণত বিশ্রাম নেয় লেকের পানিতে। এসব অতিথি পাখি মূলত হাঁস জাতীয়।
অনুসন্ধানে জানা গেছে, দক্ষিণ আফ্রিকা অঞ্চল থেকে ছুটে আসা অতিথি পাখির মধ্যে সরালি, পচার্ড, ফ্লাইফেচার, গার্গেনি, ছোট জিরিয়া, পান্তামুখী, পাতারি, মুরগ্যাধি, কোম্বডাক, পাতারি হাঁস, জলকুক্কুট, খয়রা ও কামপাখি। এ ছাড়া মানিকজোড়, কলাই, ছোট নগ, জলপিপি, নাকতা, খঞ্জনা, চিতাটুপি, বামুনিয়া হাঁস, লাল গুড়গুটি, নর্দনিপিনটেল ও কান্ডেচড়া প্রভৃতি পাখিও মাঝে মধ্যে দেখা মেলে।পার্কে ঘুরতে আসা দর্শনার্থী উৎপল চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে এসেছি পরিবার নিয়ে। বাচ্চাদের স্কুল এখনো পুরোপুরি চালু হয়নি তাই পরিবার নিয়ে ঘুরেত এসেছি। এ সময়টাতে অতিথি পাখির আগমন হয় বলে পার্কে এসেছি। অতিথি পাখির ওড়াউড়ি দেখে মুগ্ধ হচ্ছি বেশ ভালোই লাগছে।
ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, প্রতিবছরই পার্কের লেকে অতিথি পাখির আগমন ঘটে। এবারও অতিথি পাখি এসেছে। তবে, আগের তুলনায় কম। অতিরিক্ত শীতের কারণে এবার অতিথি পাখি একটু কম আসছে। যা এসেছে তা পার্কের স্বচ্ছ লেকের পানিতে ঘুরে বেড়াচ্ছে।
তিনি আরও বলেন, পার্কে আসা দর্শনার্থীরা যাতে অতিথি পাখিদের কোন রকমের ডিল না ছুড়ে সেজন্য বলে দেয়া হচ্ছে। পার্কের কর্মকর্তারাও এ ব্যাপারে সতর্ক রয়েছে বলেও জানান।



















