
সাদিকুল ইসলাম ও আব্দুল হান্নান (বগুড়া): বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা ও পৌর শাখার এক দ্বি-বার্ষিক সম্মেলনে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শেরপুরের খন্দকারটোলায় বিএনপি কার্যালয়ে হাফেজ মাওলানা জাকারিয়ার সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমিটিতে শেরপুর উপজেলা ওলামা দলে হাফেজ মাওলানা রুহুল আমিন সভাপতি, গোলাম আজম সিনিয়র সহ-সভাপতি, হাফেজ আবু রায়হান সাধারণ সম্পাদক, ক্বারী আব্দুল হান্নান ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাফেজ বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, পৌর ওলামা দলের সভাপতি পদে হাফেজ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক পদে হাফেজ আব্দুল হান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে ক্বারী শহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র জানে আলম খোকা। অনুষ্ঠানটির উদ্বোধন করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু স্বাধীন কুমার কুন্ডু, ফিরোজ আহমেদ জুয়েল, জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মুফতি একরামুল হক এবং শাজাহানপুর উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ।
আসিফ সিরাজ ও রব্বানী সানভির সঞ্চালনায় এবং রফিকুল ইসলাম মিন্টুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তারা বিএনপির রাজনৈতিক আদর্শ লালন করে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। অনুষ্ঠানে ওলামা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সাদিকুল ইসলাম ও আব্দুল হান্নান (বগুড়া) 













