ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শ্যামনগরে নিলামকৃত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধ্বসে আহত-৫

মাহফুজুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা):   সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে নিলামে বিক্রি হওয়া একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভাঙার সময় ছাদ ধ্বসে ৫ শ্রমিক আহত হয়েছে।
বুধবার ১৫ জুলাই ২০২৬ সকাল ৮টার সময় ৭২ নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা ভবন ভাঙার কাজ করার সময় হঠাৎ ভবনের ছাদ ধ্বসে পড়ে। এসময় ৫ শ্রমিক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালাম উল্লাহ জানান, ঠিকাদারের মোট ৬ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলো। তাদের মধ্যে একজন রান্নার কাজে ব্যস্ত ছিল এবং বাকি ৫ জন ভবন ভাঙার কাজ করছিল। এ সময় ছাদ ধ্বসে ৫  শ্রমিক আহত হয়। আহত শ্রমিকরা হলো-খুলনা জেলার কয়রা উপজেলার  রানা আহমেদ, মোহাম্মদ ফয়সাল উদ্দিন, জুবায়ের হোসেন, মফিদুল ইসলাম ও সাতক্ষীরা জেলার  আশাশুনি উপজেলার মোঃ আলাউদ্দিন। এর মধ্যে ২ জনের অবস্থা মারাত্মক। শ্যামনগর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আর এম ও জিয়াউর রহমান বলেন আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক
 তাদেরকে সাতক্ষীরা মেডিকেলে রেফার করা হয়েছে। অন্য  ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, ৭২ নম্বর পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ২০০৬ সালে নির্মিত হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ২০২৩ সালে কর্তৃপক্ষ এটিকে পরিত্যক্ত ঘোষণা করে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ভবনটি নিলামে তোলা হয়। গত ২৫ জুন ২০২৬ তারিখে ঠিকাদার সামছুর দোহা টুটুল ভবনটি নিলামে গ্রহণ করেন। সেই ভবন ভাঙার কাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটে।

Share this news as a Photo Card

14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

শ্যামনগরে নিলামকৃত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধ্বসে আহত-৫

সর্বশেষ পরিমার্জন : ০৯:২৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬