শ্যামনগরে পারফরমেন্স বেজড গ্রান্ড এর সেকেন্ডারি ইনস্টিটিউনস ইস্কিমের পুরস্কার বিতরণ

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৪১ বার পঠিত

৩০জুলাই২০২৫ তারিখ শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ,শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পুরস্কার বিতরণ করা হয়,উপজেলা পরিষদের হল রুমে। ২০২২, ২০২৩ সালে যশোর শিক্ষা বোর্ড সেরা মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ শিক্ষার্থীদের সনদপত্র ও ক্যারেস্ট উপহার দেওয়া হয়। ইতোপূর্বে এককালীন শিক্ষা বৃত্তি বাবদ মাধ্যমিক পর্যায়ে ১০হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫হাজার টাকা তাদের একাউন্টে জমা দেওয়া হয়।শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বনশ্রী শিক্ষা নিকেতন ভ্রুরুলিয়া সিরাজপুর কলেজিয়েট স্কুল নির্বাচিত হন এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান ৫ লক্ষ টাকা অনুদান হিসেবে পান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোছা:রনী খাতুন ও বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মোহা: আবুল খায়েরসহ আরো অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন, নূর মোহাম্মদ (তেজারত),উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্যামনগর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিনা হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার,শ্যামনগর।


















