ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত করেন বিএনপি নেতা ডাঃ বাচ্চু

টিপুসুলতান শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৫ বার পঠিত
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলা বরমী শীতলক্ষ্যা নদীতে ও গোসিংগা ইউনিয়ন পটকা শেরার খালে প্রায় ১০ মন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বরমী শীতলক্ষ্যা নদী ও বিকাল সাড়ে তিনটার দিকে গোসিংগা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে একটি ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। গণমুখী এসব কর্মসূচীর মাধ্যমে তিনি বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। তাঁর সেই আদর্শ ধারণ করে বিএনপি সবসময় কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের কার্যক্রমে অংশ নেয়। মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে পরিবেশ, জীববৈচিত্র এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখা সম্ভব। আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
পরে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাজাহান ফকির, সিরাজ উদ্দিন কাঁইয়া, সদস্য সচিব মোছলেম উদ্দিন মৃধা, গোসিংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আসাদুজ্জামান আসাদ, বাবুল, সাংবাদিক আবুল কালাম আজাদ, আমান উল্লাহ , রাকিবুল হাসান সজীবসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত করেন বিএনপি নেতা ডাঃ বাচ্চু

সর্বশেষ পরিমার্জন: ০৯:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫